১০ বছরের শিশু দুপুরে খেলতে গিয়ে বিকেলেই পুকুরে লাশ

মুহূর্তের বেখেয়ালে আনন্দ রূপ নিল বিষাদে

0

নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে গিয়েছিল ১০ বছরের শিশু আরহাম। কিন্তু নানার বাড়ির আনন্দ তার কপালে সয়নি। মুহূর্তের বেখেয়ালে আনন্দ রূপ নিল বিষাদে।

দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় আরহাম, আর বিকেলে তার লাশ ভেসে ওঠে পুকুরে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বঙ্গের দীঘি এলাকায়, রোববার (২১ ফেব্রুয়ারি)। আরহামের বাবার নাম মো জসিম।

তাদের বাড়ি উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মিয়াবাড়িতে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আরহাম’রা ২ ভাই ১ বোন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস উদ্দিন মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘আমি বাড়ির বাইরে কাজে ছিলাম। এসে ঘটনাটা শুনি। আরহামের নানা বাড়ি আমার বাড়ির পাশে।’

তিনি বলেন, ‘আরহাম দুপুরে সবার অজান্ত পুকুরে পড়ে যায়। বিকেলে লাশ পানিতে ভেসে ওঠে। পরে তাকে নোয়াপাড়া পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ দাফনের জন্য আরহামকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ‘

আইএমই/কেএস

ksrm