দুই মার্কশিট হঠাৎ উধাও শিক্ষাবোর্ডের ট্রাঙ্ক থেকে

পাঁচলাইশ থানায় জিডি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অফিস কক্ষের ট্রাঙ্ক থেকে শিক্ষার্থীর দুটি মার্কশিট গায়েব হয়ে গেছে। তবে মার্কশিটগুলো কার, তা জানা যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় ওই জিডি করেন শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. দিদারুল আলম।

এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল জালিয়াতির ঘটনা তদন্তের আগেই এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ৩ জুন মাউশি গঠিত তদন্ত কমিটি এ নিয়ে কার্যক্রম শুরু করেছে।

জিডিতে মো. দিদারুল আলম উল্লেখ করেন, আমার অফিস কক্ষে তিনটি ট্রাঙ্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টার দিকে দেখা যায় যে, ওই তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি ট্রাঙ্কের লাগানো তালা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক চেয়ারম্যান মহোদয়কে লিখিতভাবে অবহিত করি। পরবর্তীতে ৩ জুন বিকাল ৩টার সময় ভাঙা ট্রাঙ্কটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষা বোর্ডের দু’জন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখা যায়, ট্রাঙ্কে শিক্ষার্থীদের দুটি নম্বরফর্দ নেই।

ডিজে

ksrm