SAFOG-এর কাউন্সিলর হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত অধ্যাপক ডা. কামরুন নেসা রুনাকে সংবর্ধনা

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (SAFOG)-এর জেনারেল মিটিংয়ে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের নিয়মিত কনসালটেন্ট অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা। একই সঙ্গে তিনি SAFOG-এর এনসিডি কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এ উপলক্ষে ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. কামরুন নেসা রুনাকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএমএম এহতেশামুল হক, ম্যানেজিং ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, পরিচালক অধ্যাপক ডা. এম জালাল উদ্দীন, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মো. আবু নাছের, সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদুল হক মেজবাহ, সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুস সালামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার এই আন্তর্জাতিক অর্জনকে দেশের চিকিৎসা অঙ্গন এবং ন্যাশনাল হসপিটাল চট্টগ্রামের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।

ksrm