কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

0

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন। সাজ্জাদ হোসেনকে আহ্বায়ক করে ৪১ জন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মো. সাইফুদ্দিন, মোহাম্মদ মহসিন, সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, আলাউদ্দিন আল আজাদ সোহেল, ইফতেখার হোসেন রনি, মো. গিয়াছ উদ্দিন, মো. কামাল উদ্দিন, আবদুল আল নোমান, কফিল উদ্দিন প্রমুখ।

এর আগে ২০১৮ সালের উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা কমিটিতে আগ্রহী ছাত্র নেতাদের জীবন বৃত্তান্ত জমা নেয় জেলা ছাত্রলীগ।

উল্লেখ্য, ২০১২ সালে সর্বশেষ জসিম উদ্দীনকে সভাপতি ও জীবন মঞ্জুর আলমকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি দেয় জেলা ছাত্রলীগ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর জন্য এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


এসএইচ

ksrm