চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের উত্তম সর্দ্দারের বসতঘরে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে এলাকার মৃত রাখাল সর্দ্দারের ছেলে।
রোববার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তম সর্দ্দারকে (৩৫) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার সহকারী পুলিশ পরির্দশক রেজাউল করিম।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণআইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএস



