৪০ গরু কোরবানি দিয়ে শতাধিক মানুষের হাতে মাংস তুলে দিলেন মীর হেলাল

ঈদ মানে শুধু উৎসব নয়—এটি এমন এক সময়, যখন সমাজের শেষ প্রান্তের মানুষটিও যদি হাসতে পারে, সেটাই হয় প্রকৃত সাফল্য। এবার তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে সেই হাসি ফোটালেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

৪০ গরু কোরবানি দিয়ে শতাধিক মানুষের হাতে মাংস তুলে দিলেন মীর হেলাল 1

২৮ মে (বৃহস্পতিবার) ব্যক্তিগত উদ্যোগে ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহায়তায় অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া দলীয় কর্মীদের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ করেন তিনি। এজন্য প্রায় ৪০টি গরু কোরবানি দেওয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিনী নওশীন আরজান হেলাল এবং সন্তানরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন সমাজ উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মানবিক কল্যাণে এগিয়ে আসুন এবং আমার হাতকে শক্তিশালী করুন; আমি আপনাদের একটি সুশৃঙ্খল, শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দেবো।

ksrm