চট্টগ্রামের হাটহাজারী থেকে এক হত্যা মামলা আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ওয়ারেন্টভুক্ত এ আসামি ৩০ বছর ধরে লুকিয়ে ছিলেন নিজ এলাকায়।
গ্রেপ্তার আসামির নাম কামাল উদ্দিন (৪৮)। তিনি উপজেলার বারিয়া ঘোনা এলাকার ছালে আহম্মদের ছেলে।
শনিবার (১৫ নভেম্বর) থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ১৯৯৬ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ এলাকাতেই লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল তাকে চবি’র ১ নম্বর গেট এলাকা থেকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, ৩০ বছর ধরে পালিয়ে ছিলেন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এ আসামি। গ্রেপ্তারের পর তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিজে




