২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে, উখিয়ায় এমপি শাহজাহান

২০২৭ সালের মধ্যেই রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার—এমনটি জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শনিবার (২ মে) বেলা ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আগামী বছরের মধ্যেই প্রত্যাবাসন প্রক্রিয়া দৃশ্যমান করতে সংশ্লিষ্ট মহলে আলোচনা তোলা হবে এবং রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

একইসঙ্গে পাহাড় কেটে ক্যাম্প এলাকায় স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নাফ নদীতে বাংলাদেশের অংশে স্থানীয়দের অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এছাড়া আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এএইচ

ksrm