১২ দিন আগে উদ্ধার করা সেই নবজাতককে ঘরে তুললেন অটোরিকশা চালক

পলিথিনে মোড়ানো সেই নবজাতক ১২ দিন পর পেলো মা-বাবা কোল। শিশুটিকে উদ্ধার করা সেই অটোরিকশা চালকই আইনি প্রক্রিয়া শেষে তাকে ঘরে তুলেছে।

শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় ‘মায়া সংঘ’ নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে উদ্ধারকারী অটোরিকশাচালক ও তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত ১৫ জুলাই ভোরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনাখালী এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে এক অটোরিকশাচালক। এরপর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে সামাজিক সংগঠন ‘মায়া সংঘ’র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন বাবা-মায়ের কাছে তুলে দেয়।

অটোরিকশাচালক দম্পতি জানান, উদ্ধার করার শিশুটি দুই সপ্তাহ ধরে আমাদের কাছে আছে। এতদিনে দেখাশোনা ফলে এ শিশুটির মায়ায় পড়ে গেছে তারা। এখন আর তাকে ছাড়তে চাইছে না। এছাড়া তাদের পাঁচ মাস বয়সী আরেকটি সন্তান রয়েছে। দুইজনকে একসাথে লালন-পালন করতে তাদের কোনো অসুবিধা হবে না।

বাঁশখালীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন জানান, উদ্ধার করা শিশুটিকে উদ্ধারকারী অটোরিকশা চালক নিতে আগ্রহ প্রকাশ করেন। তার আবেদনের প্রেক্ষিতে শিশুটিকে ওই দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে।

আরএ/ডিজে

ksrm