১০ হাজারের চুক্তিতে চবির ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে মাসুদ সরকার নামে একজন আটক হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে ডি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে লাইব্রেরি ভবন তাকে আটক করা হয়। মাসুদ সরকার (২৫) জুলকারনাইন শাহী নামের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে বসেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ সরকার নামের ওই তরুণ স্বীকার করেছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন।

মাসুদ গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্ধ ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে। তিনি কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

অন্যদিকে জুলকারনাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জের এ আর এম শরিফুল ইসলাম জর্জের ছেলে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, প্রক্সি দেওয়ার সময় আমরা একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এমআইটি/সিপি

ksrm