১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ ও ২য় অনূর্ধ্ব-১৪ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশের কিক ফাইটার কারাতে স্কুলের শিক্ষার্থীরা। সাত দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তারা অর্জন করেন ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক ।
গত ১৫ থেকে ১৯ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ৬৫০ এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১০ মহিলা দলগত কাতা ইভেন্টে স্বর্ণপদক জয় করেন—মোসাম্মৎ মানহা নুর, উম্মে হান্নানা আলী নুরনাজ এবং সৌরশ্রী দাশগুপ্ত। এছাড়া অনূর্ধ্ব-১২ পুরুষ একক কুমিতে, রৌপ্য পদক অর্জন করেন সুইখ্যাই মারমা। তাম্র পদক জয় করেন জুনিয়র মহিলা একক কুমিতে কোয়েল বণিক (-৪২ কেজি), ক্যাডেট মহিলা একক কুমিতে নিলীমা মান্নান মাইনুন (-৫৪ কেজি), অনূর্ধ্ব-১০ মহিলা একক কুমিতে মানহা নুর (-৩০ কেজি) এবং সামাওয়াত বিনতে সাঈদ (-৩৫ কেজি)।
প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ শিহান এ বি রনি।



