হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে ও অধিকার সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হিজড়াসহ বিভিন্ন লিঙ্গভিত্তিক গোষ্ঠীর মানবাধিকার নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধু মিডিয়া ফোরামের সভায় লিঙ্গভিত্তিক প্রাক্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, হিজড়া শুধু শারীরিক ব্যাপার নয়, এটি মানসিক সংস্কৃতি আচরণগতও হতে পারে। তাদের কর্মসংস্থান তৈরি করা, সুরক্ষার বিষয়ে গণমাধ্যম কর্মীদেরও এ গিয়ে আসতে হবে।
আলোচনা সভায় হিজড়া ও লিঙ্গভিত্তিক প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ মশিউর রহমান।
আলোচনায় অংশ নেন সিনিয়র ডিআইসি ম্যানেজার এ কে হুমায়ুন কবির, মিডিয়া ফোরামের আহ্বায়ক সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য্য, জাহেদ মোতালেব, আল রাহমান, ওমর ফারুক, বিশ্বজিৎ পাল, সোহেল মারমা, মনিরুল ইসলাম মুন্না, আবু মুসা, দেবজ্যোতি চক্রবর্তী, আজিজা হক পায়েল, আঁখি বড়ুয়া, জামাল উদ্দিন।



