বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন। আমি হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।
শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার উদালিয়া মোহছেনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমার পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ আমি ও আমার পরিবার সর্বদা হাটহাজারীবাসীর কল্যাণের চিন্তা করি। ব্যক্তিগত সামর্থ ও রাষ্ট্রীয় ক্ষমতা সর্বদাই জনকল্যাণে উৎসর্গ করি।
তিনি হাটহাজারীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কৃষক-শ্রমিকের কল্যাণের জন্য যেমন কাজ করব, তেমনি হাটহাজারীর রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন-পুরাতন খাল খনন ও সংস্কার, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, নতুন নতুন কর্মমুখি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, প্রবাসীদের কল্যাণে নতুন কর্মমুখি উদ্যোগ নেওয়া, সর্বোপরি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত, শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে প্রতিষ্ঠা করবো।
ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ সভাপতিত্বে এবং জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দিন আলী।
আরও উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ধলই ইউনিয়ন বিএনপির আহবায়ক আজম মাস্টার, সদস্য সচিব নাসিম মেম্বার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, জাসাস হাটহাজারী উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিকী সোহেল, সাবেক ছাত্রদল নেতা শফিউল আজম, সাজিম চৌধুরী, রিপন জিয়া, জাসাস উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মোহাম্মদ ইব্রাহিম, ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, হান্নান তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ মন্দাকিনী, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, নাজিরহাট কলেজ ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, জাসাস উপজেলা সহ-সভাপতি সোমা আকতার, লোকমান মাস্টার, সহ-সাধারণ সম্পাদক রুবেল নিজাম, সাহেদ বিন হাশেম পলাশ, আব্দুল হালিম,আলফাজ, সাকিব পিয়াস, আব্বাস, আশ্রাফ, আদিব রুবেল, ফারুক নিশাত, মনসুর।




