চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে বিশাল সমাবেশে করেছে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দল।

সোমবার (২৪ নভেম্বর) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহধর্মিণী নওশিন আরজান হেলাল।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সারা বিশ্বে সমাদৃত। মেয়েদের অবৈতনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, শহীদ জিয়ার প্রবর্তিত তৈরি পোশাক খাতের সম্প্রসারণ, আইনশৃঙ্খলা বাহিনী,সামরিক ও বেসামরিক বাহিনীতে নারী নিয়োগ সরকারি বেসরকারি খাতে নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরিসহ নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার সরকার তথা বিএনপি সরকারের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল।
তিনি বলেন, নারীদের প্রকৃত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে এবার বিএনপিকে বিজয়ী করতে হবে। দীর্ঘদিন পর আমাদের মা-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে মা-বোনদেরকে মিলেমিশে মীর হেলালকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে তিনি এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের প্রার্থী মীর হেলালের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আকতারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগম, সেলিনা আক্তার, রহিমা আক্তার, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম, ডলি আকতার, দিলু আরা বেগম, আকতার বানু, হোসনে আরা, জান্নাতুল ফেরদৌস, নিলুফার ইয়াছমিন, তাসনিম আক্তার, তানজু আক্তার, রোকসানা, আয়েশা সুলতানা, সুমা আক্তার, হাসিনা বেগম, সুমী বড়ুয়া, সোমা শীল।




