হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে চবিতে ছাত্রলীগের ইফতার মাহফিল

0

হাজারো শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে চবিতে ছাত্রলীগের ইফতার মাহফিল 1

সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আ জ ম নাছির উদ্দিন ক্যাম্পাসের শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলোর জন্য একটি গরু ও একটি ছাগল প্রদান করেন।

বুধবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ ইফতার আয়োজন করা হয়।

তার আগে বিকেলে ক্যাম্পাসে থাকা অসহায় পরিবারগুলোর মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলে সাবেক চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন একটি গরু ও একটি ছাগল প্রদান করেন। এগুলো জবাইয়ের পর রান্না করে ক্যাম্পাসে থাকা অসহায় পরিবার, পথশিশু, খেটে-খাওয়া শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করি আমরা। আমাদের প্রায় এক হাজার শিক্ষার্থীর ইফতারের আয়োজন ছিল।’

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর বেণু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌলা, প্রফেসর হানিফ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, রকিবুল হাসান দিনারসহ চবি ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ksrm