হত্যাচেষ্টা মামলায় পটিয়ার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবু জাফরকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে পটিয়া পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু জাফর (৫৫) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাণীগ্রাম এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পটিয়া থানা পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপরাধ দমনে পটিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানা ও মামলাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

ksrm