হঠাৎ পটিয়া হাসপাতালে পরিদর্শনে এমপি, দালাল চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দালালচক্র ও রোগী হয়রানির অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এনামুল হক এনাম এমপি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তিনি আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যেবক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের নার্স সিন্ডিকেট, দালালদের দৌরাত্ম্য, রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ, সেবার অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের বিষয়টি তার নজরে আসে তার। এসময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে খোঁজখবর নেন। কয়েকজন রোগী ও স্বজন হাসপাতালের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করলে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন সংসদ সদস্য।

হাসপাতাল পরিদর্শন শেষে এমপি এনামুল হক এনাম বলেন, মানুষ হাসপাতালে আসে জীবনের আশা নিয়ে। তাই প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরসহ আরও অনেকে।

ডিজে

ksrm