স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একাত্ম হতে হবে, সাগরিকায় আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আগেই বাস্তবায়ন হয়েছে। এখন তাঁর লক্ষ্য, একটি স্মার্ট বাংলাদেশ গড়া। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রজ নেতাকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। কথায় নয়, নেতাকর্মীদের কাজের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশের মাইলস্টোন স্পর্শ করতে হবে।’

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নগর ছাত্রলীগ কর্মী মহিদুল ইসলাম অনিকের ব্যবস্থাপনায় সাগরিকা চৌরাস্তার মোড় চত্বরে গরিব-দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নগর ছাত্রলীগকর্মী শহীদুল আলম আরাফাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আসলাম সওদাগর, ডা. মো. আরিফুল আমিন, শেখ আবদুল মান্নান, আলমগীর আলম, জিয়াউল হক খসরু, রেজাউল করিম ভুট্টু, পংকজ মহাজন, মো. ফারুক সুজিত দাশ, সুমন দেবনাথ, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মো. মনসুর আলী চৌধুরী, মো. দিদারুল আলম, মো. আমির খসরু, মো. কামাল উদ্দিন, মো. মুকিত, সৌমেন ঘোষ, মঞ্জুরুল আলম বাপ্পী, রফিকুল ইসলাম রুবেল।

ksrm