চট্টগ্রামের সন্দ্বীপে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও সংক্ষিপ্ত আলাোচনা সভার আয়োজন করেছে বই বিষয়ক সংগঠন ‘বইচিন্তা’।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সারিকাইত ইউনিয়নের বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—বইচিন্তা’র চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম, মাইটভাঙ্গা ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ রিমন, শিক্ষক হাফেজ শাকিল, সুরলোক শিল্পীগোষ্ঠীর শিল্পী শাহাদাত হোসাইন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, প্রবাসী মো. হায়াত উল্যাহ, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী নাহিদ জগলু, কলেজ শিক্ষার্থী ইসমাইল তপু, মাদ্রাসা শিক্ষার্থী মো. মেহেরাজ, বইচিন্তা টিমের সালমান রিজভী, আদিল চৌধুরী, সায়েম খাঁন, বাদশা, ইমরুল।
এতে মোনাজাত পরিচালনা করেন সাওতুল কুরআন ইনিস্টিউটের পরিচালক হাফেজ ক্বারি তাওহীদুল ইসলাম।



