স্কুলছাত্র নদীতে নেমেছিল গোসল করতে, মৃত্যু সেখানেই

0

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র ইমনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। ৫ ঘন্টা চেষ্টা করে রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ইমন দক্ষিণ চাকমারকুল মিয়াজিপাড়ার জসিম উদ্দিনের ছেলে এবং বাংলাবাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিম্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস।

এর আগে রোববার দুপুর ১টায় বাঁকখালী নদীর চাকমারকুল-রাজারকুল ওসমান সরওয়ার আলম চৌধুরী সংযোগ সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন।

এএইচ

ksrm