সৌদি আরবে হজ্ব করতে গিয়ে অসুস্থ হয়ে ৩৩ জন বাংলাদেশির মৃত‌্যু

0
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় – সৌদি আরব থেকে
সৌদি আরবে হজ্ব করতে এসে অসুস্থ হয়ে এ যাবত ৩৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে , ধর্ম মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য । শুক্রবার দুপুর পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ১৭ জন।
14734191098
শুক্রবার নিজেদের হজ বুলেটিনে এ তথ্য জানায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।
যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ, নয় জন নারী। এদের মধ‌্যে ২৪ জন মক্কায়, আটজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।
গত ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর পর ৭ আগস্ট সেখানে প্রথম বাংলাদেশির মৃত‌্যু হয়।
যারা মারা গেছে তাদের তালিকায় রয়েছে :
নামজেলাপাসপোর্ট নম্বরমারা যাওয়ার তারিখ
ছায়েদুর রহমান (৭৭)কুমিল্লাবি এফ ০২৮৪৭৩৬৭ সেপ্টেম্বর
মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী (৬৪)লক্ষ্মীপুরবি এফ ০০৫৭২১৭৭ সেপ্টেম্বর
মো. আমিন আলী (৭০)হবিগঞ্জবি কে ০৯৩১৮২১৬ সেপ্টেম্বর
তাহেরা খানম (৬০)কুষ্টিয়াবি কে ০২৪৪৬১২৬ সেপ্টেম্বর
মো. মকবুল হোসেন (৬৭)কুষ্টিয়াবি জে ০৮৯২১০০৬ সেপ্টেম্বর
আকরিজ উল্লাহ (৭৫)সিলেটবি জে ০৮৯৬১৬৯৫ সেপ্টেম্বর
মো. আইনুদ্দিন মোল্লা (৭৯)ফরিদপুরবি এফ ০০০৯১০৬৫ সেপ্টেম্বর
ওবায়দুল হক (৭৮)ফেনীবি কে ০৪৪৪৬৫১৪ সেপ্টেম্বর
রেজাউল হক (৫৩)নোয়াখালীবি জে ০৮২১৪৮৫৪ সেপ্টেম্বর
আবু বকর সিদ্দিক (৫৯)মুন্সিগঞ্জবি ই ০৭৯১৩২৪৪ সেপ্টেম্বর
আলী আহমেদ সিকদার (৬৬)গাজীপুরবি এইচ ০২৫৪২২০৪ সেপ্টেম্বর
রমিজা বেগম (৫৭)টাঙ্গাইলও সি ৪১৬০০৪৩৩ সেপ্টেম্বর
মো. আলাউদ্দিন ফকির (৭৪)বরিশালবি কে ০২৫৯০৩৫২ সেপ্টেম্বর
মো. নুরচাঁদ মিয়া (৫৬)নরসিংদীবি কে ০০৫৪৫০০১ সেপ্টেম্বর
নাসির আহমেদ (৬৪)চাঁদপুরবি জে ০৯০৪৯৯৮২৯ অগাস্ট
ইসমাইল (৬২)নোয়াখালীবি জে ০৯৭১৬৩২২৯ অগাস্ট
মো. হাবিব উল্লাহ (৮৪)চাঁদপুরবি ই ০৪৪১৮৬৪২৮ অগাস্ট
মো. জমির উদ্দিন (৭৪)শেরপুরবি জে ০২৬৮১৮৮২৬ অগাস্ট
মোছা. সুফিয়া খাতুন (৬২)কুষ্টিয়াবি জে ০৭৩৪৮৯৪২৬ অগাস্ট
মো. ইসমাইল হোসেন (৭১)রংপুরবি জে ০৮১০১০৫২৬ অগাস্ট
মো. আবু তাহের (৮৭)কুমিল্লাবি জে ০৬১৩৭৭২২৫ অগাস্ট
রাশেদা বেগম (৪৮)শেরপুরবি জে ০৮৩৩২৬৯২৫ অগাস্ট
সিরাজুর মুনিরা লাভলী (৫১)নওগাঁবি জে ০৮৮৬১৪৫২৫ অগাস্ট
এস এম মোফাজ্জল হোসেন (৬৬)মুন্সিগঞ্জবি বি ০৩৮৩৪৫৯২৫ অগাস্ট
মো. ওয়াকিল উদ্দিন (৬৭)নেত্রকোণাবি কে ০২৩৫১৩৯২৪ অগাস্ট
মোছা. মরিয়ম বেগম (৫১)বগুড়াবি জে ০৪৮১৮৮২২০ অগাস্ট
জোহরা খাতুন (৬১)ব্রাহ্মণবাড়িয়াবি জে ০০০২৯৭৫২০ অগাস্ট
হাবিবা ফেরদৌসী রিক্তা (৪১)জয়পুরহাটবি জে ০৭৬৯২৯৯১৭ অগাস্ট
মো. নুরুজ্জামান কাশেমী (৫৯)পাবনাও সি ৪১৬২৫৩৫১৭ অগাস্ট
মো. রেহান উদ্দিন (৭৩)চট্টগ্রামবি কে ০২০৪৬৯১১৬ অগাস্ট
আবুল হাসেম (৭৯)ব্রাহ্মণবাড়িয়াবি ই ০০২৫৯৭০১৪ অগাস্ট
হেলাল উদ্দিন আহমেদ (৬৪)রংপুরবি ই ০১৫৪৭১৬১৪ অগাস্ট
জামিলা আক্তার (৭৯)গাজীপুর বি ই ০১৪৩৯৩২৭ অগাস্ট
বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৯৯টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশের এক লাখ এক হাজার ৮২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার পাঁচ হাজার ১৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ৬১৪ জন রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের সঙ্গে ১১ সেপ্টেম্বর হজ করবেন তারা।
সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন করার সুযোগ পাচ্ছেন।
এ পর্যন্ত বাংলাদেশিদের ৪০৫টি লাগেজ হারানোর অভিযোগ পাওয়া গেছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এর মধ্যে ২৩৫টি লাগেজ উদ্ধারের পর ১৭৬টি হস্তান্তর করা হয়েছে।

হজ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ‌্যে ফিরতি ফ্লাইটে এই বাংলাদেশিরা দেশে ফিরবেন।

 

রিপোর্ট : জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি ::

এ এস / জি এম এম / আর এস পি :::

ksrm