মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ার প্রবাসী মোহাম্মদ শওকতের মৃত্যু হয়েছে। তিনি ৯ মাস আগে বিদেশে পাড়ি জমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে মদিনা শহর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত শওকত উপজেলার সদর ৩ নম্বর ওয়ার্ড রশিদার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম লিটন জানান, এলাকার মোহাম্মদ শওকত জীবিকার তাগিদে প্রায় ৯ মাস আগে সৌদি আরব পাড়ি জমান।
নিহত মোহাম্মদ শওকতের ছেলে ছানিম জানান, তার বাবা গত বছরের ৩১ ডিসেম্বর সৌদি আরবে যান। কয়েকদিন আগেও পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে কথা বলেছেন তার বাবা। মদিনার বিভিন্ন এলাকায় গাড়ি চালাতেন তিনি, গত রাতে এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারে, তার বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাবার মরদেহ দেশে আনার চেষ্টা করছে।
ডিজে




