সেন্টমার্টিনে ভ্রমণে আসা ফ্রান্সের এক পর্যটককে উত্যক্ত করায় মো. সালমান নামের ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হ্নীলা ইউনিয়নের দরগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালমান ওই ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
উল্লেখ্য, কয়েক দিন আগে সেন্টমার্টিন ভ্রমণে আসা ফ্রান্সের এক নাগরিককে জাহাজে একদল যুবক উত্যক্ত করে তার ভিডিও ধারণ করে। একদল যুবক ওই সময় বিদেশি ওই পর্যটককে অশ্রাব্য গালিগালাজ করে। পরে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকে অনেকে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন। এর প্রেক্ষিতে টেকনাফ থানা পুলিশ মঙ্গলবার তাকে আটক করে।

ভিডিওতে দেখা যায়, এ সময় ওই যুবকদের বলতে শোনা যায় চট্টগ্রামের ভাষায় নানা অশ্রাব্য গালি। এক যুবক জোরে জোরে বলছিলেন, ‘ওই আঙ্কেল…. চু*নির পুয়া।’ আবার আরেক যুবক বলছিলেন, ‘লেটস গো, লেটস গো, তোর মারে চু*গই।’
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উত্যক্তকারী অন্য যুবকদের আটকের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘পর্যটক দেশি হোক বা বিদেশি হোক- হয়রানির শিকার হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এএইচ




