রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সীতাকুণ্ডে রমজানের প্রথম দিনে বাজার মনিটরিং করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ মে) বিকেল সীতাকুণ্ডের ভাটিয়ারী উত্তর বাজার ও ফৌজদারহাট জলিল বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রতি বছর রোজার সময় অসাধু চক্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এ নিয়ে চট্টগ্রাম প্রতিদিনে ৭ মে ‘রমজানের শুরুতেই সীতাকুণ্ডে নিত্যপণ্যের বাজারে আগুন‘ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ থেকে ভোগ্যপণ্যে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে রোজার শুরুতেই মাসব্যাপী বাজার মনিটরিংয়ের কার্যক্রম শুরু করা হয়। তবে অভিযান চলাকালে মূল্যতালিকা না টাঙ্গানোর অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়।



