সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষের আশঙ্কা
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও দলটির নেতাকর্মীরা। তবে সীতাকুণ্ড থানার ওসি জানিয়েছেন, দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার (১ সেপ্টম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পৃথকভাবে পালনকে কেন্দ্র করে এই বিরোধ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলা বিএনপির এক পক্ষের কাজী সালাহউদ্দিনের অনুসারীরা স্থানীয় মুন স্টার ক্লাবের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন ঘোষণা করেন। গত ২৭ আগস্ট কর্মসূচি পালনের বিষয়টি লিখিতভাবে ইউএনও এবং ওসিকে। তার অনুসারীরা উপজেলার বিভিন্নি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রস্তুতি সভা করতে দেখা গেছে।
কাজী সালাহউদ্দিন ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল, যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক। তবে বর্তমানে উত্তর জেলা কোনো কমিটি নেই।
অপরপক্ষ আসলাম চৌধুরীর অনুসারী সদস্য সচিব মোরছালীনের শিষ্যরা সীতাকুণ্ড একই স্থান থেকে এই সময়ে কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। ফলে দুই পক্ষ একইস্থানে কর্মসূচির ঘোষণা দেওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে গত এক সপ্তাহ ধরে কর্মসূচি সফলভাবে পালনে প্রস্তুতি সভা করেছে তারা। নেতাকর্মীকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
আসলাম চৌধুরী কেন্দ্রীয় বিএনপির সাবেক যুহ্ন মহাসচিব ছিলেন বর্তমানে চেয়ারপার্সনের উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন করে বিজয়ী হন। তবে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করে মহামান্য আপিল বিভাগ। আদালতে আদেশে গেজেট না হওয়ায় এমপি হিসাবে শপথ নিতে পারেনি।
একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় সীতাকুণ্ডে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষ মুখোমুখি অবস্থানের ফলে সংঘর্ষের শঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নানামুখি উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন।
আসলাম চৌধুরীর অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরছালীন বলেন, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নাই। মুনস্টার ক্লাব থেকে মঙ্গলবার বিকেল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আসলাম চৌধুরী। দলের অনুষ্ঠানে কাজী সালাহউদ্দিন আসলেও কোনো অসুবিধা নেই।
এদিকে কাজী সালাহউদ্দিনের অনুসারী সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, মোরছালীন দলের কোনো সদস্য সচিব নন। কোনো ব্যক্তি বা দলের নেতা কাউকে সদস্য সচিব ঘোষণা করলে তিনি সদস্য সচিব হওয়া যায় না। দলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা অনুসরণ করে সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। কেউ জোর করে কিছু করলে তার সুফল ভালো হয় না। এটা নেতাকর্মীরা মেনে নিতে পারে না। চট্টগ্রাম উত্তর জেলা পূর্বে যে আহ্বায়ক কমিটি দিয়েছে তা অব্যহত আছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, দু গ্রুপের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। কীভাবে সমাধান করা যেতে পারে, তা দেখা হচ্ছে।
তবে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ডিজে



