চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় কেটে সাবাড় করছে ‘একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড’। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সীতাকুণ্ড উপজেলায় বাড়বকুণ্ড এলাকায় অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। অভিযানে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস ও গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।
ডিজে



