সীতাকুণ্ডের সিসিসি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর মতবিনিময় সভা

0

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সিসিসি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চতুর্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের দেওয়ানহাটের সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র কৃষিবিদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সচিব মোহাম্মদ শোয়ায়েবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৫০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্যাহ মিয়াজী এবং প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য দেন।

সীতাকুণ্ডের সিসিসি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময় সভা।
সীতাকুণ্ডের সিসিসি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময় সভা।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে,ফেরদৌসী সুলতানা শীলা, জিল্লুর রহমান, ফেরদৌস আহমেদ মুন্না, বরু নেওয়ার, শওকত হোসেন, সাইফুদ্দিন মাহমুদ রুমন, জিয়াউল হক সুমন, আবু কাশেম, জহিরুল ইসলাম, উত্তম কুমার বড়ুয়া, রিন্টু সরকার, শেখ মুসলিম উদ্দীন মিয়াজী, সামছুদ্দিন মাহমুদ, রশিদুজ্জামান চৌধুরী, আনোয়ারা বেগম, জাহিদ হাসান ইমন, হিরন দাশ, সাইফুল আলম ভূঞা বাবু, মো.ইসমাইল, আবুল কাশেম মিঠু, রোকেয়া বেগম, হাসিনা বেগম, আবু বক্কর সিদ্দিক, নুরুল করিম খোকন, এবিএম সেলিম উল্যাহ প্রমুখ।

সভায় সিসিসি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি চট্টগ্রাম সিটি কমিটি গঠন করা হয়। প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আহবায়ক কৃষিবিদ মো.আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক ফেরদৌসী সুলতানা শীলা, সদস্য সচিব আবুল কাশেম মিঠু, যুগ্ম সদস্য সচিব সামছুদ্দিন মাহমুদ, জিয়াউল হক সুমন, শেখ মুসলিম উদ্দীন মিয়াজী, রিন্টু সরকার, জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সাইফুল আলম ভূঞা বাবু, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম।

ksrm