সীতাকুণ্ডের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সুবোধ চন্দ্র মন্ডল আর নেই।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মেজো ছেলে সুমেন মন্ডল মাদক দ্রব্য অধিদপ্তর ফেনী জেলায় উপ পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
সুবোধ চন্দ্র মন্ডলের মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সুবোধ চন্দ্র মন্ডলের মরদেহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের নিজ পারিবারিক শ্মশানঘাটে রাত ৯টায় শেষকৃত্য হয় বলে জানান পরিবারের সদস্যরা।




