সিপেক কনফারেন্সের বক্তা হলেন পোর্ট সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষক

‘চায়না–পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপেক) ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল।

সিপেক কনফারেন্সের বক্তা হলেন পোর্ট সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষক 1

১১ ও ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয়ে আয়োজিতিএ কনফারেন্সে তিনি মূলবক্তা হিসেবে অংশ নেন।

সিন্ধু বিশ্ববিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক এরিয়া সেন্টারের উদ্যোগে এবং পাকিস্তানের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ (সিআইএসএস) ও সিন্ধু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করে সিন্ধু হায়ার এডুকেশন কমিশন, করাচি।

আন্তর্জাতিক এই কনফারেন্সে প্রশান্ত কুমার শীল ‘Bangladesh’s Regime Change and Realignment: An Analysis of China-Pakistan Economic and Political Convergence’ শীর্ষক গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণায় দক্ষিণ ও পূর্ব এশিয়ায় চীন, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন দেশের ত্রিভুজ কৌশলগত বলয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

গবেষণায় তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তাভিত্তিক জোটের মাধ্যমে এই তিন দেশ পারস্পরিক স্বার্থ সংরক্ষণ এবং আঞ্চলিক ও ভূখণ্ডগত নিরাপত্তা জোরদার করতে পারে।

কনফারেন্সে চীন, হংকং, ইতালি, সিঙ্গাপুর, নাইজেরিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে সিপেক নিয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত আলোচনা ছিল এই আয়োজনের মূল আকর্ষণ।

পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এই কনফারেন্সকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।

ksrm