সিডিএফএ-মেয়র কাপে অংশ নিচ্ছে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, উপ-কমিটি গঠন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোকে নিয়ে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ) আয়োজন করতে যাচ্ছে ‘সিডিএফএ-মেয়র একাডেমি (অনুর্ধ্ব-১৩) ফুটবল টুর্নামেন্ট’। এ উপলক্ষে দল গঠনের পাশাপাশি একাডেমির পক্ষ থেকে উপ-কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মুহাম্মদ সাইফুল আলম জনিকে চেয়ারম্যান ও মো. রিদুওয়ানুল হককে সাধারণ সম্পাদক ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

স্বাধীন বাংলা ফুটবল একাডেমির চেয়ারম্যান শিবলী নোমান রিফাতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ারা হোসাইনের সঞ্চালনায় এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন—সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আজিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে শাহাদাত হোসেন সবুজ, শাবাব ইসাজদানী, মো. মঈনউদ্দীন চৌধুরী, শফিকুর রহমান, মো: ইউসুফ, সোহেল চৌধুরী, আলী আজগর, মো. সেলিম, মো. হাফেজ; যুগ্ম সম্পাদক হিসেবে মো. রিদুয়ান আলী, মো. রেজাউল করিম, বখতিয়ার হোসেন রাজু, আজিজুল ইসলাম জুয়েল, হাবিবুন নবী সোহেল এবং সদস্য হিসেবে আছেন মাঈনউদ্দিন মহিন, এসএম সরোয়ার হোসাইন ইমন, রিমন নাজমুর সাফা ও মোহাম্মদ সোহেল।

ksrm