সিএমপির ট্রাফিকে ১০ টিআই-পিআইয়ের রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে বড় রদবদল হয়েছে। একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ জনকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

অফিস আদেশে দেখা গেছে, কোতোয়ালীর পেট্রোল ইন্সপেক্টর (পিআই) এবিএম মিজানুর রহমানকে সিএমপির টিআই (প্রশাসন-উত্তর) এবং কর্ণফুলীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহ মো. আরিফুর রহমানকে প্রবর্তক এলাকার টিআই পদে বদলি করা হয়েছে।

এছাড়া পতেঙ্গার টিআই সুশোভন চাকমাকে কোতোয়ালীর পিআই করা হয়েছে।

একই আদেশে টিআই (প্রশাসন-উত্তর) মো. কামাল হোসেনকে বায়েজিদের টিআই, টিআই (প্রশাসন-বন্দর) মো. আমীর ফারুককে কর্ণফুলীর টিআই, পাঁচলাইশের টিআই বশিরুল ইসলামকে বাকলিয়ার পিআই ও বাকলিয়ার পিআই মো. মাছউদুর রহমানকে পাঁচলাইশের টিআই করা হয়েছে।

এছাড়া ট্রাফিক কন্ট্রোলরুমের পরিদর্শক মো. আশিকুর রহমানকে টিআই (প্রশাসন-বন্দর), পাহাড়তলীর পিআই ছামিউর রহমান খানকে টিআই (প্রশাসন-পশ্চিম) ও বায়েজিদ বোস্তামীর টিআই মো. আলমগীর হোসেনকে পতেঙ্গার টিআই পদে বদলি করা হয়েছে।

আরএম/ডিজে

ksrm