সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করতে ছয় সদস্যের উপ-কমিটি গঠন করেছে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)। একইসঙ্গে বিভিন্ন বিভাগে সমন্বয়মূলক অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে তাদের।
বুধবার (২২ জুলাই) সংগঠনের সভাপতি আবির আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপ-কমিটিতে সারজিল আহমেদকে সাংগঠনিক বিভাগ, প্রিন্স আচার্য্যকে দপ্তর বিভাগ, এবাদুল হককে অর্থ বিভাগ, ইশতিয়াক শানকে তথ্য ও গবেষণা বিভাগ, শহিদুল ইসলাম মাসুমকে প্রচার বিভাগ এবং আব্দুল্লাহ আল মামুনকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী সদস্যদের সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন। এর মাধ্যমে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও বেগবান, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাহী পরিষদ।
এছাড়া সংগঠনের সব সদস্যকে উপ-কমিটির সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই উপ-কমিটি বহাল ও কার্যকর থাকবে।




