সিআরবিতে রেলের উচ্ছেদ অভিযানে ২০কোটির জায়গা উদ্ধার, কিশোর গ্যাংয়ের বাধা দেওয়ার চেষ্টা

কিশোর গ্যাংয়ের উৎপাতে অতীষ্ঠ চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার গোয়ালপাড়ার বাসিন্দারা। রেলের জায়গা দখল করে গড়ে তোলা রেস্টুরেন্টে চলতো দিনরাত আড্ডা। চলতো মাদক সেবনও। কেউ প্রতিবাদ করলে বখাটেরা ঝাঁপিয়ে পড়তো দলবেঁধে। এসবের নেপথ্যে কোটি টাকা মেরে খাওয়া এক প্রতারক হিন্দু এক যুবক। তবে এবার এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিভাগীয় ভূসম্পদ দপ্তর (সদর) ও পাহাড়তলী বিভাগীয় ভূসম্পদ দপ্তরের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা নুর ই জান্নাত ও খোরশেদ আলম। এ সময় দখলদার বাহিনী বাধা দিলেও কঠোর অবস্থানে ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ কোটি টাকা মূল্যের ১ একর বেদখল ভূমি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তাগীনের নির্দেশে সিআরবিতে ভূমি উদ্ধারে নামে ভূসম্পদ দপ্তর। অভিযানের শুরুতেই হঠাৎ কিশোর গ্যাংয়ের বাধার মুখে পড়েন রেল কর্মকর্তারা। তারা ‘দেবের শ্বশুরবাড়ি’ নামে অবৈধ দোকান উচ্ছেদে বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় সব অবৈধ স্থাপনা।

ksrm