সাতকানিয়ার খাগরিয়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে জামায়াত, উপহারসামগ্রী বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ জুলাই) খাগরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগু থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, থানা প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ এয়ার মোহাম্মদ, অফিস সেক্রেটারি মাওলানা জমির আদনান, খাগড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আবুল খায়ের, প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল মালেক এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাছুমসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জামায়াতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা পাঠানো হচ্ছে। তবে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় চাহিদার তুলনায় ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অতীতে এ এলাকার মানুষ যেভাবে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছেন, এখন একইভাবে নিজেদের আশপাশের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেওয়া প্রয়োজন। কেউ যেন খাবারের কষ্টে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বিশেষ করে জামায়াতের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

ksrm