সাতকানিয়ায় মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদের নতুন কমিটি

চট্টগ্রামের সাতকানিয়াভিত্তিক সামাজিক সংগঠন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) ২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এইচএম বেলাল ও সাধারণ সম্পাদক মো. ফয়সল।

সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের বারদোনা গ্রামে সমাজ সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালে যাত্রা শুরু করে মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন এস এম বাকী বিল্লাহ শিবলী, নাজিম উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আমিনুল এহছান, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদ উদ্দিন, আশিক উল্লাহ শাকিল, আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম রেজা, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক নাঈমুল ইসলাম সোহেল, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফজলুল হক রাফি ও অর্থ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান।

আরও রয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাইফুল হাই, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সায়েম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফজলে ইরফান সানি ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাইব বাহাদুর।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রিদুয়ান ও মোহাম্মদ ইয়াছিন, সাইমন, ও জীলূ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের বারদোনা গ্রামে সমাজ সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালে যাত্রা শুরু করে মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে বারদোনা গ্রামে শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা, রমজানে ইফতার ও ঈদ উপহার বিতরণ, খেলাধুলার আয়োজন, যুব উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনসহ যেকোন জরুরি প্রয়োজনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এ সংগঠন।

নবগঠিত কমিটির সভাপতি এইচ এম বেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সল জানিয়েছেন, অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও জনকল্যাণমুখী কার্যকলাপের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে তাঁরা কাজ করে যাবেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে বারদোনা গ্রামে শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা, রমজানে ইফতার ও ঈদ উপহার বিতরণ, খেলাধুলার আয়োজন, যুব উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনসহ যেকোন জরুরি প্রয়োজনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এ সংগঠন।

ksrm