রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা।
শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ারে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের যায়।
স্থানীয়রা জানান, নিহত হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসিত) সদস্য ছিলেন। তবে এ বিষয়ে ইউপিডিএফ’র একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। পরে বিস্তারিত জানতে পারবো।
গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য (কালেক্টর) ইমনকে গুলি করে হত্যা করে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। পুলিশের ধারণা, ইমন হত্যার প্রতিশোধে প্রতিপক্ষ গ্রুপ এই ঘটনায় জড়িত থাকতে পারে।
ডিজে




