সিইউজে সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিইউজে পরিবারের একজন হিসেবে মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে সিইউজে পরিবারও সমব্যথী। বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
মাসুদ মিলাদের মা গত ১৩ আগস্ট দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরের হালিশহরে নিজ বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় নগরের হালিশহর ‘এ’ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।



