সহকর্মীকে বাঁচাতে গিয়ে সন্দ্বীপে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

0

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপ কমপ্লেক্স এলাকায় মো. মামুন নামে এক রাজমিস্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সন্দ্বীপ কমপ্লেক্সে এক্সিম ব্যাংকের পাশে নতুন নির্মানাধীন ভবনে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মামুন হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. করিমের ছেলে।

স্থানীয়রা জানান, কাজ করার সময় তার এক সহকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যায় মামুন। এ সময় তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএফও

ksrm