সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দায়িত্ব নিল নতুন কমিটি

0

চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীদের সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আগের কমিটির নেতৃবৃন্দরা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর হালিশহরের একটি রেস্তোরাঁয় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ৭৩ বছর পুরানো এই সংগঠনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় করোনার কারণে নির্বাচনের বদলে সর্বসম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে এডভোকেট এম এ বারীকে সভাপতি ও মো. মনজুর আলমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

সংগঠনটির গত কমিটির সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সোনালী ব্যাংকের সাবেক জিএম আবুল কালাম, নব নির্বাচিত সভাপতি এডভোকেট এম বারী, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সভাপতি রাজিবুল আহসান সুমন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মনজুর আলম।

ksrm