সচেতনতা র‍্যালি থেকে বৈজ্ঞানিক সেমিনার, বিশ্ব হার্ট দিবসে পার্কভিউর দুই দিনের আয়োজন

হৃদরোগে সময়ের গুরুত্ব তুলে ধরে ‘Don’t Miss A Beat’ প্রতিপাদ্যে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কর্মসূচি। হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি, জরুরি সময়ে দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত এ কর্মসূচি আয়োজন করা হয়।

সচেতনতা র‍্যালি থেকে বৈজ্ঞানিক সেমিনার, বিশ্ব হার্ট দিবসে পার্কভিউর দুই দিনের আয়োজন 1

কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার পার্কভিউ হসপিটাল প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও কেক কাটার মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। পরে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মির্জাপুল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

দ্বিতীয় দিন বুধবার পার্কভিউ হসপিটালের ১২ তলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ‘Scientific Seminar on World Heart Day & Celebrating 500 Primary PCIs in Parkview Cathlab’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার।

সেমিনারে হৃদরোগের জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, রোগীর জন্য সময়মতো চিকিৎসা নিশ্চিতকরণ, প্রাইমারি পিসিআই এবং অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন (এএমআই) ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ডা. হাফেজ মো. মুজিবুল হক।

বৈজ্ঞানিক সেমিনারে ‘Don’t Miss A Beat’ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম। তিনি হৃদরোগের জরুরি পরিস্থিতিতে দ্রুত লক্ষণ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং রোগীর জীবন রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

‘Primary PCI in Parkview Cathlab’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ। তিনি প্রাইমারি পিসিআই-এর মাধ্যমে জরুরি হৃদরোগ চিকিৎসার গুরুত্বপূর্ণ দিক এবং সময়োপযোগী চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

সেমিনারের প্রধান অতিথি কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসির সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিওলজি ডা. কায়সার নাসরুল্লাহ খান ‘Management of AMI – Bangladesh Perspective’ বিষয়ে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন (AMI) ব্যবস্থাপনা এবং আধুনিক হৃদরোগ চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. শেখ মো. হাসান মামুন, ডা. নুর উদ্দিন তারেক ও ডা. আনিসুল আওয়াল।

সেমিনারে পার্কভিউ ক্যাথল্যাবে ৫০০টি প্রাইমারি পিসিআই সম্পন্নের মাইলফলক উদযাপন করা হয়। এ উপলক্ষে চিকিৎসাক্ষেত্রে অবদান ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট চিকিৎসকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সমাপনী বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এম. এম. আলম সাদী। তিনি বলেন, হৃদরোগের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগী ও স্বজনদের মধ্যে হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে পার্কভিউ হাসপাতাল হৃদরোগীদের মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা দিতে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। তিনি বলেন, পার্কভিউ ক্যাথল্যাবে ৫০০টি প্রাইমারি PCI সম্পন্ন হওয়া তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চট্টগ্রামের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হৃদরোগ চিকিৎসার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা মানুষের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচিতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের চিকিৎসক, কর্মকর্তা, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচির সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।

ksrm