শিল্পী-শিল্পানুরাগীদের মিলনমেলায় আর্ট ক্লাব বিডির সাংস্কৃতিক সন্ধ্যা

শিল্পী ও শিল্পানুরাগীদের অংশগ্রহণে নান্দনিক পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আর্ট ক্লাব বিডি লিমিটেড। শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং এ. কে. খান গ্রুপের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শিল্পী সুজা উদ্দিন আহমেদ। আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি এ কে শামসুদ্দিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী ও ভাস্কর অলক রায়, চারুশিল্পী খাজা কাইয়ুম, শিল্পী স্বপন কান্তি আচার্য, শিল্পী বিজন মজুমদার, শিল্পী অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক ড. মাছুম আহমেদ, শিল্পী নিলুফার চামান, শিল্পী হায়দরী আন্দা লুসিয়া, শিল্পী আখিনুর রহমান ঝর্না, নাট্যশিল্পী শাহ আলম ও সাইফুল ইসলাম, শিল্পী শায়লা শারমিন, শিল্পী তাসলিমা আক্তার, আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী, শিল্পানুরাগী জুলেখা খানম, শিল্পী ফজলে রাব্বী, শিল্পী কুদসিয়া ডালিয়া, শিল্পী সঙ্গীতা বড়ুয়া, সাংবাদিক শাহরিয়ার হাসান, শিল্পী ফরিদা খানমসহ অনেকে।

সভাপতির বক্তব্যে এ কে শামসুদ্দিন খান বলেন, শিল্পীরা সমাজ ও রাষ্ট্রের অলংকার। তবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিল্প ও শিল্পীর যথাযথ মূল্যায়ন অনেক ক্ষেত্রেই হয় না। অথচ উন্নত বিশ্বে শিল্পী ও তাঁদের সৃষ্টিকর্ম যথার্থ সম্মান ও মূল্যায়ন পায়।

তিনি বলেন, এ বাস্তবতায় দেশের সব পর্যায়ের শিল্পীরা যাতে একই ছাতার নিচে সমবেত হয়ে নিজেদের কাজের মূল্যায়ন করতে পারেন এবং ঐক্যবদ্ধ থেকে সমাজ ও রাষ্ট্রে আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আর্ট ক্লাব বিডির যাত্রা।

ksrm