শিপইয়ার্ডের ‎গাড়ি আটকে ‘চাঁদা’ দাবি, সীতাকুণ্ডের সেই রমজান গ্রেপ্তার ‎

চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর এলাকায় শিপইয়ার্ড সড়কে গাড়ি আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রমজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চৌধুরীঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার ফজলের রহমানের ছেলে।

এর আগে ‎সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বারাকা শিপইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিন বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় রামজান আলী ও আরাফাত নামে দুইজনসহ অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার উল্লেখ করা হয়, রমজান ও আরাফাতসহ অজ্ঞাত ৮ জন ব্যক্তি শীতলপুর চৌধুরীঘাটা শিপইয়ার্ড চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে টিনের বেড়া দেন। এতে ওই এলাকার ইয়ার্ডগুলোতে মালামাল পরিবহনে ব্যাহত হয়। বারাকা শিপইয়ার্ড মালিক থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। দাবি করা টাকা না দিলে ইয়ার্ডে ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেন।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। শিপইয়ার্ড এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না।

ডিজে

ksrm