শাটল ট্রেনে আহত চবি শিক্ষার্থীদের দেখতে গেলেন যুবলীগ নেতা মনোয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে গাছের আঘাতে আহতদের দেখতে গভীররাতেই হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম নোবেল।

এই সময় আহত শিক্ষার্থীদের আর্থিকভাবেও সাহায্য করেন এই মানবিক নেতা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে মনোয়ার উল আলম বলেন, ‘সকল রাজনৈতিক, সামাজিক তথা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিল ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈমের নির্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ খবর নিতে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে রোগীদের মাঝে নগদ অর্থ পৌঁছে দিতে চমেক হাসপাতালে ছুটে যাই।

ksrm