চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘পিসিআইইউ স্পোর্টস ফোরাম’র নবগঠিত ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও দিকনির্দেশনা প্রদান করেন।
স্পোর্টস ফোরামের কো-অর্ডিনেটর আতিকুর রহমান নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং দায়িত্বশীলতার সঙ্গে ফোরামের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
গত ২৩ জুন স্পোর্টস ফোরামের কো-অর্ডিনেটর প্যানেলের সাক্ষাৎকারের মাধ্যমে ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী মো. সফরুল বারী সানিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আকবর তানভীর।
নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, তাদের নেতৃত্বে পিসিআইইউ স্পোর্টস ফোরাম ক্রীড়া চর্চা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও অংশগ্রহণমূলক কার্যক্রম আরও বেগবান করবে।




