পবিত্র রমজান মাসে চট্টগ্রামের আনোয়ারায় শতাধিক ইমাম–মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা প্রেসক্লাব।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক চৌধুরী এবং উপজেলা হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রুপন দত্ত।
প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. মোরশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মনজুর, আইসিটি বিষয়ক সম্পাদক মো. জামশেদুল আলম, নির্বাহী সদস্য লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী এবং সাংবাদিক আতিকুল হা-মীমসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘প্রেসক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন উদ্যোগের ধারাবাহিকতা থাকবে বলে আশা করছি।’



