লোহাগাড়া প্রেস ক্লাবের নতুন সভাপতি মনির ও সম্পাদক এরশাদ
চট্টগ্রাম প্রতিদিনের সাত্তার সাংগঠনিক সম্পাদক
লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক পূর্বকোণ লোহাগাড়া প্রতিনিধি এমএম আহমদ মনির এবং সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টিভির লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম নির্বাচিত হন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে সকাল থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যদের মধ্যে—সহ-সভাপতি পদে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদার, অর্থ সম্পাদক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রিন টিভি চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা এহতেশামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক পূর্বতারা প্রতিনিধি মো. ইউসুফ, দপ্তর সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টেলিগ্রাফ প্রতিনিধি মনির আহমদ আজাদ ও সাতকানিয়া লোহাগাড়া বার্তার নির্বাহী সম্পাদক ডা. কামাল উদ্দীন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়জিদ বিন আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা এনসিপির আহ্বায়ক জহির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এম রফিক দিদার, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো, ব্যবসায়ী মোস্তাক আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, প্রিজাইডিং অফিসার হিসেবে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন ও সহকারী প্রিজাইডিং হিসেবে পদুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ দায়িত্ব পালন করেন।
ডিজে




