লোহাগাড়ার আরও এক হাজার বন্যার্ত পরিবার পেলো প্রধানমন্ত্রীর ‘উপহার’

লোহাগাড়ায় আবারও এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করলো উপজেলা বিএনপি।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার আমিরাবাদের রুপসী কমিউনিটি সেন্টার মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর নেতৃত্বে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় বিএনপি নেতা ফৌজুল কবির ফজলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে চতুর্থ ধাপে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি এসএম জকরিয়া, জেলা যুবদলের সাবেক সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আহমদুর রহমান, বাহাদুর চৌধুরী, এহসান আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস‍্য সচিব রমজানুল কবির জয়, বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. সেলিম।

এ সময় মো. সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কায়েস উদ্দিন, শ্রমিক দল নেতা ইসহাক কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, শাকিল মো. নয়ন, সদস‍্য ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, মো. আরিফ, মো. ইসমাইল, যুবদল নেতা দিদার হোসেন, মো. মাঈন উদ্দিন, মো. কায়রুল ইসলাম, কৃষক দল নেতা জসিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ksrm