ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট হওয়া
বন্যায় যখন লোহাগাড়ার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন, তখনই খাদ্যসামগ্রী নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা মুসলিম উদ্দিন।
শুক্রবার (১০ জুলাই) উপহার হিসেবে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, সুপেয় পানিসহ আমিরাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গৃহবন্দি মানুষের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি।
এ সময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন জানান, বন্যায় খেটে খাওয়া মানুষ গৃহবন্দি, চারিদিকে বানের পানি থৈ থৈ করছে। অনেকের বাড়িতে পানি ঢুকার কারণে রান্না করার উপক্রম হারিয়েছে। এ অবস্থায় এসব পরিবারকে রান্না করা খাবার, সুপেয় পানি, শুকনো খাবার এবং নগদ অর্থ প্রদান হয়েছে।


