চট্টগ্রামের লোহাগাড়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
রোববার (১২ জুলাই) উপজেলার আধুনগর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রথম ধাপে প্রায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়াসহ বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে থেকে উপজেলা বিএনপি ধারাবাহিকভাবে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেবে।
তিনি আরও জানান, এটি ত্রাণ বিতরণের প্রথম ধাপ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম কোম্পানী, ইমামুল আবেদীন রিপন, আলাউদ্দিন বাচ্চু, বেলাল হোসাইন রানা, আনোয়ার হোসেন, মো. জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুবদল নেতা মোরশেদ আলম, বিএনপি নেতা নাজিম উদ্দিন, মো. সেলিম, তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দিন, এহেছানুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হোসেন, মো. ইকবালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এএইচ




