চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক বাইক আরোহী নিহত এবং আরেক বাইক আরোহী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টায় আধুনগর ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত হয় ও অন্য একজন গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।
নিহতের নাম নাসিবুর রহমান নাছির (৪৮)। তিনি ফরিদপুর জেলা সদরের মো. শফি উদ্দিনের ছেলে।
আহত ব্যক্তির নাম আতিকুর রহমান (৪২)। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন পদুয়া ফরেস্ট চেকপোস্টের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে একটি পুলিশি টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রয়োজনীয় তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ডিজে




